Sunday, October 27, 2013

বিচার মানি কিন্তু.....

নব্বইয়ে খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। কিন্তু ম্যাডাম আপনি কি ভুলে গেছেন নব্বইয়ের আন্দোলন ছিল স্বৈরাচারী, অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন। ওখানে কোন আলোচনার কোন সুযোগ ছিলনা। একদফার আন্দোলন। কিন্তু বর্তমানে একটা গনতান্ত্রিক সরকার, যে সরকারের আপনি মাননীয় বিরোধী দলীয় নেত্রী। সেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনাকে ফোনে নৈশ ভোজ, আলোচনার আমন্ত্রন জানিয়ে হরতাল স্থগিত করতে আহবান জানান। আপনি বললেন হরতালের পর। বললেন সকালে বললে আলোচনা করে বলতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনাকে দুপুর থেকেই ফোনে চেষ্টা করেছিলেন। আপনার পক্ষ থেকে বলা হয়েছিল রাত ন'টার পর কল করতে। এর মানে দাড়াচ্ছে; আপনি নিজেই নিজের দলের সাথে আলোচনার পথ বন্ধ করেছেন। আর বিএনপি'র আলোচনাতো বেশিরভাগ সময়েই আমরা দেখি রাত বার'টার পর শুরু হয়। এবার করলেননা কেন?
আবার দেখুন আপনি নিজেই বলেছেন ২৭ তারিখের পর এই সরকার অবৈধ। তাহলে আপনার কথা মেনে নিলে ব্যাপারটা দাড়াচ্ছে, অবৈধ প্রধানমন্ত্রীর সাথে অবৈধ বিরোধীদলীয় নেত্রীর নৈশ ভোজ অথবা আলোচনা।
দেখুন আপনার আপোষহীনতার কারনে এই মুহূর্তে দেশের সবচাইতে গ্রহনযোগ্য ব্যাক্তিদের একজন শ্রদ্ধেয় Barrister Rafiqul Haque পর্যন্ত আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে বাধ্য হলেন, যাকে আমরা কখনো অন্তত দু'নেত্রীর ব্যাপারে নেতিবাচক মন্তব্য করতে দেখিনি।
জামাত শিবিরের কথা বেশি না ভেবে ছাত্রদল আর বিএনপি'র তরুন নেতৃত্ব'র কথা (জনগনের কথা নাহয় বাদই দিলাম) ভাবুন ম্যাডাম খালেদা জিয়া। প্লীজ ম্যাডাম, ২৫ তারিখের জনসভার সামনের সারির কথা আরো অন্যান্য জায়গায় ১৮দলের সমাবেশের কথা ভাবুন। সাকা চৌধুরী বা আলিমের নামে কিন্তু কোন প্ল্যাকার্ড আসেনি। কাদের নামে এসেছে তাও ভাবুন। নিজের অবস্থান স্পষ্ট করুন ম্যাডাম জিয়া। আপনি কি বিএনপি নেত্রী, নাকি জামাত নেত্রী সেটা জনগনের কাছে স্পষ্ট করার সময় এসেছে। আপনার আপোষহীনতার মুখোশ জনগনের কাছে খুলে যাচ্ছে। জনগন আর বিশেষ করে জাতির ভবিষ্যত তরুন প্রজন্ম কিন্তু এখন অনেক বেশি সচেতন।